হোম
সংগঠন ও কার্যক্রম▸
  • ভূমিকা▸
    • সংক্ষিপ্ত পরিচিতি
    • নীতিমালা
    • ইতিহাস ও ঐতিহ্য
    • পরিচয়মূলক নিবন্ধন
  • সাংগঠনিক কাঠামো▸
    • কেন্দ্রীয় সংগঠন
    • মহিলা বিভাগ
    • ছাত্র বিভাগ
    • পেশাজীবী বিভাগ
    • জাতীয় ও আন্তর্জাতিক
মিডিয়া▸
  • ফটো গ্যালারি
  • ভিডিও গ্যালারি
  • নোটিশ
দায়িত্বশীল▸
  • কেন্দ্রীয় দায়িত্বশীল
  • শূরা সদস্য
  • সদস্য
ইপিএসছাত্রশিক্ষামসজিদ
  • পিডিএফ
  • ই-বুক ও লিফলেট
  • বই
  • ফর্ম
  • পোস্টার
  • সিলেবাস
হোম
ইপিএসছাত্রশিক্ষামসজিদ
Loading home
ইসলামিক কর্মশালা’২০২৬

ইসলামিক কর্মশালা’২০২৬

চুসক ছুটি

চুসক ছুটি ২০২৬

সংক্ষিপ্ত পরিচয়

কোরিয়া মুসলিম কমিউনিটি

Korea Muslim Community (KMC)

কোরিয়া মুসলিম কমিউনিটি কোরিয়াতে বসবাসরত প্রবাসী মুসলিমদের একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক কমিউনিটি সংগঠন।  এ সংগঠনের উদ্দেশ্য হলো কোরিয়ায় বসবাসরত মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি ঐক্যবদ্ধ ও সহায়ক কমিউনিটি গড়ে তোলা।

কেএমসি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইসলামের মূল শিক্ষা ও মূল্যবোধকে প্রতিফলিত করে।  একই সঙ্গে কোরিয়ার আইন, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান বজায় রেখে সম্প্রীতিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস রেখে কার্যক্রম পরিচালনা করে।

আপনি কোরিয়ায় নতুন আগত হন কিংবা দীর্ঘদিন ধরে বসবাসরত—কোরিয়া মুসলিম কমিউনিটি আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানায়।  আমাদের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন, পারস্পরিক সহযোগিতা এবং কোরিয়ায় একটি শক্তিশালী ও সমৃদ্ধ মুসলিম কমিউনিটি গঠনে অবদান রাখতে পারেন।

আমাদের সম্পর্কেযোগাযোগ করুন
বাহিরে একসাথে সম্প্রদায়ের মিলনমেলা

শিক্ষা, সমাবেশ ও সেবার মাধ্যমে মুসলিমদের সংযোগ — যারা আমাদের মূল্যবোধ ভাগ করে নেন তাদের জন্য উন্মুক্ত।

নেতৃত্ব ও সাংগঠনিক সুশৃঙ্খলা

কোরিয়া মুসলিম কমিউনিটি (KMC) এবং স্থানীয় বাংলাদেশি সামাজিক-ধর্মীয় সংগঠনগুলোর যৌথ সমন্বয়ে পরিচালিত সুশৃঙ্খল কাঠামো, যার অধীনে পদ্ধতিগত উপায়ে বিভিন্ন অঞ্চলে মসজিদ ব্যবস্থাপনা এবং নিয়মিত সামাজিক ও শিক্ষামূলক সম্মেলন আয়োজন।

শিক্ষা ও বিশ্বাস

ইসলামী মূল্যবোধের আলোকে কোরীয় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে পরিচালিত বিভিন্ন অধ্যয়ন চক্র, কর্মসূচি এবং আধ্যাত্মিক সম্মেলন।

শ্রম ও মেধার সমন্বয়

দক্ষিণ কোরিয়ার উৎপাদনমুখী শিল্প খাতে কর্মরত পেশাজীবী এবং শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণারত উচ্চশিক্ষিত রিসার্চার ও শিক্ষার্থীদের মেলবন্ধনে গঠিত অর্থনৈতিকভাবে সুদৃঢ় ও বুদ্ধিবৃত্তিক সমাজ ব্যবস্থা।

সেবা ও সহায়তা

কমিউনিটির পরিধি সম্প্রসারণ, বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম এবং প্রবাসী পরিবার ও নবাগতদের জন্য বিভিন্ন বাস্তবমুখী ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান।

আমাদের কার্যক্রম

খবর ও আপডেট — কর্মসূচি ও সম্প্রসারণ কার্যক্রম।

সব কার্যক্রম দেখুন
জুলাই ২০২৬ মাসের শব্বেদারী প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত
Jul 26, 2026·Shobbedari

জুলাই ২০২৬ মাসের শব্বেদারী প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ার হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ ও ইসলামিক সেন্টারের মিলনায়তনে কোরিয়া মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত "মাসিক শব্বেদারী" প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।  অনুষ্ঠানে প্রবাসী মুসলিম ভাই ও সম্মানিত মেহমানদের আন্তরিক অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।  উপস্থিত সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক জাযাকুমুল্লাহু খাইরান জ্ঞাপন করা হয়েছে।  আল্লাহ তাআলা আমাদের এই ধরনের দ্বীনি আয়োজনগুলো কবুল করুন এবং ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক মুসলিম ভাইদের অংশগ্রহণের তাওফিক দান করুন।  আমীন।  

পড়া চালিয়ে যান
Jul 16, 2026·Eid Prayer 2026

হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে ঈদের জামাত

হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত।  

আরও পড়ুন
Jul 16, 2026·Study Tour

শিক্ষা সফর - ২০২৬

আলহামদুলিল্লাহ! Korea Muslim Community এর শিক্ষা সফর মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে।  এই সুন্দর আয়োজনকে সফল করতে কোরিয়ার বিভিন্ন এলাকা থেকে আসা ডেলিগেট, মেহমান বৃন্দ, স্বেচ্ছাসেবকসহ সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।  আপনাদের উপস্থিতি, মূল্যবান পরামর্শ এবং সহযোগিতাই এই শিক্ষা সফরকে আরও অর্থবহ ও সফল করেছে।  আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, সকলকে উত্তম প্রতিদান দান করেন এবং ভবিষ্যতে দ্বীনের খেদমতে একসাথে আরও সুন্দরভাবে কাজ করার তাওফীক দান করেন।  জাযাকুমুল্লাহু খাইরান।  

আরও পড়ুন
Jul 11, 2026·Eid Prayer 2026

মাসিক শব্বেদারী ও ঈদ পূর্ণমিলনী-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে

মাসিক শব্বেদারী ও ঈদ পূর্ণমিলনী-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে

আরও পড়ুন

নোটিশ/সর্বশেষ

নোটিশ, ঘোষণা ও কমিউনিটি আপডেট।

সব নোটিশ দেখুন
ইসলামিক কর্মশালা'২৬
Sep 21, 2026·Islamic Workshop

ইসলামিক কর্মশালা'২৬

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! প্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী মুসলিম ভাইয়েরা, Korea Muslim Community-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামিক কর্মশালা’২৬ , ইনশাআল্লাহ! 🗓️ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার | ⏰ সময়: সকাল ৯:৩০টা | 📍 স্থান: Hwaseong Baitul Falah Masjid & Islamic Center, South Korea।  আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী স্কলার, লেখক ও গবেষক শায়খ মুফতি আলী হাসান উসামা , খতিব, বাইতুস সালাম জামে মসজিদ, মিরপুর-১১, ঢাকা।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইয়াছির চৌধুরী , কেন্দ্রীয় সভাপতি, কোরিয়া মুসলিম কমিউনিটি।  প্রিয় প্রবাসী ভাইয়েরা, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও আসুন, কিছু সময় বের করি আল্লাহর দ্বীনকে জানার জন্য।  প্রোগ্রাম লোকেশনঃ 경기 화성시 팔탄면 구장리 212-23।  ইনশাআল্লাহ, আপনাদের উপস্থিতি ও অংশগ্রহণে আয়োজনটি আরও সুন্দর ও বরকতময় হবে।

পড়া চালিয়ে যান
Korea Muslim Community এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামিক কর্মশালা ২০২৬
Sep 8, 2026·Islamic Workshop

Korea Muslim Community এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামিক কর্মশালা ২০২৬

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! প্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী মুসলিম ভাইয়েরা, Korea Muslim Community এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামিক কর্মশালা ২০২৬ ইনশাআল্লাহ ! 📅 তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ⏰ সময়: সকাল ৯:৩০টা 📍 স্থান: হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, দক্ষিণ কোরিয়া Hwaseong Baitul Falah Masjid & Islamic Center,South Korea 💠 আমন্ত্রিত প্রধান অতিথিঃ ইসলামী স্কলার, লেখক ও গবেষক, শায়খ মুফতি আলী হাসান উসামা খতিব, বাইতুস সালাম জামে মসজিদ, মিরপুর-১১,ঢাকা! 💠 বিশেষ অতিথিঃ ▶ মুফতি ফয়জুল্লাহ আমান ইমাম ও খতিব,আনসান মসজিদ এন্ড ইসলামিক সেন্টার! ▶ মুফতি আরিফুল ইসলাম ইমাম ও খতিব, খাপ্পাই মসজিদ এন্ড ইসলামিক সেন্টার! ▶ হাফেজ মাওলানা ফরিদুল হাসান ইমাম ও খতিব, হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টার! 💠 সভাপতিত্ব করবেনঃ ▶️ ইয়াছির চৌধুরী কেন্দ্রীয় সভাপতি, কোরিয়া মুসলিম কমিউনিটি প্রিয় প্রবাসী ভাইয়েরা, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও আসুন, কিছু সময় বের করি আল্লাহর দ্বীনকে জানার জন্য।  📍 ঠিকানা: ➡️ 경기 화성시 팔탄면 구장리 212-23 🔗 লোকেশন লিংক: 👉 [Kakao Map] https://kko.to/ew8Cet39X5 👉 [Google Map] https://maps.app.goo.gl/XLNgZwsiRzGHj1Ya9 বিঃদ্রঃ মহিলাদের জন্য বসার ও নামাজের ব্যবস্থা রয়েছে।  কোরিয়ায় অবস্থানরত প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।  

আরও পড়ুন
মাসিক শব্বেদারী প্রোগ্রাম ২০২৬
Aug 11, 2026·শব্বেদারী প্রোগ্রাম

মাসিক শব্বেদারী প্রোগ্রাম ২০২৬

বায়তুল ফালাহ মসজিদ ও ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক শব্বেদারী অনুষ্ঠান আগামী ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে।  আপনার পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিয়ে এই অর্থবহ আয়োজনে অংশগ্রহণ করুন এবং আমাদের এই সুন্দর দ্বীনি কার্যক্রমএর অংশ হয়ে উঠুন।  সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি!

আরও পড়ুন

গ্যালারি

কর্মসূচি, সেবা ও কমিউনিটি জীবনের ছবির নির্বাচন। বড় করে দেখতে ছবিতে ট্যাপ করুন।

ভিডিও গ্যালারি

আরও দেখুন

থাম্বনেইলে ট্যাপ করে ভিডিও চালান। তীর চাবি বা স্ক্রিন বাটন দিয়ে ভিডিও পরিবর্তন করুন।

দান ও পাশে থাকুন

কোরিয়া মুসলিম কমিউনিটিকে সহযোগিতা করুন

আপনার অনুদান কর্মসূচি, ত্রাণ ও কোরিয়াজুড়ে মুসলিমদের জন্য আন্তরিক স্থান পরিচালনায় সাহায্য করে — ব্যাংক ট্রান্সফারসহ দানের উপায়ও জানানো হয়।

দান করুন

যোগাযোগ

আমাদের সাথে যুক্ত হোন

কর্মসূচি, স্বেচ্ছাসেবা বা কমিউনিটির সঙ্গে যোগ দিতে প্রশ্ন? একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান — আমরা প্রতিটি নোট পড়ি।

  • ইমেইল

    উত্তর দরকার হলে আমরা জানাব।

  • সারা কোরিয়া

    সারাদেশে মুসলিম ও সম্প্রদায়ের বন্ধুদের সেবায়।

  • পূর্ণ যোগাযোগ পাতা

    আরও যোগাযোগের উপায় →

আপনার তথ্য নিরাপদে সংরক্ষিত থাকে এবং শুধু উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়।

ওয়েবসাইট ভিজিটর

দেশ অনুযায়ী ভিজিটর

—

সাইট ভিজিটর (৩৬৫ দিন)

—

দেশ